দক্ষিনদিনাজপুর

ভাগাড় কান্ডের বহু দিন পর ঘুম থেকে জেগে উঠল বালুরঘাট পৌরসভা

ভাগাড় কান্ডের এতদিন পর অবশেষে বালুরঘাটের বিভিন্ন হোটেলে অভিযান শুরু করলো বালুরঘাট পৌরসভা। এদিন দুপুরে বালুরঘাট শহরের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে হানা দেয় পৌরসভার কর্মীরা। এদিন হোটেলে রান্না করা খাবার পরীক্ষা করার পাশাপাশি হোটেলের ফ্রিজ ও জমিয়ে রাখা খাবার খোঁজে বালুরঘাট পুরসভা এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা।